Views Bangladesh Logo

ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে শুনানি; অংশ নেবে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিয়ে অবিলম্বে এই দখলদারত্ব অবসানের দাবি জানিয়েছে ফিলিস্তিন।


বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ ১১ দেশ আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুনানিতে অংশ নেবে।


গতকাল সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। বাংলাদেশসহ ৫২টি দেশ ও ৩টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।


জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইসিজেতে এ শুনানি শুরু হলো। ইসরায়েলের দখলদারত্ব, অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করার অপতৎপরতা পর্যালোচনা করতে ২০২২ সালে আইসিজের প্রতি ওই আহ্বান জানিয়েছিল সাধারণ পরিষদ। তাতে ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আইসিজের নির্দেশনা ও মতামত চেয়েছে সাধারণ পরিষদ। তবে আইসিজে এ নিয়ে কোনো নির্দেশনা বা মতামত দিলে তা মানার আইনি বাধ্যবাধকতা নেই।

৫২টি দেশ ও ৩টি সংগঠনের অংশগ্রহণে শুনানি শেষে একটি মতামত বা নির্দেশনা দেবেন আইসিজে। ধারণা করা হচ্ছে, আইসিজের এ-সংক্রান্ত নির্দেশনা আসতে আনুমানিক ছয় মাস সময় লাগতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ