Views Bangladesh Logo

নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সকল মসজিদে আজ শুক্রবার বাদ-জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তা ছাড়াও শনিবার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ