Views Bangladesh Logo

৯৩৫ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই জাহাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার যুক্তরাষ্ট্র থেকে দুটি বড় বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনবে, যার ব্যয় ধরা হয়েছে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। এই দুটি জাহাজের প্রতিটির ডিডব্লিউটি ক্ষমতা ৫৫ থেকে ৬৬ হাজার টন পর্যন্ত।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, ‘দুটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তার মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে উপযুক্ত হিসেবে বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে দুইটি জাহাজ কেনার সিদ্ধান্ত নিশ্চিত হয়।

এছাড়া একই দিনে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারের আরেকটি উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়, যেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যান্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর অবশিষ্ট কাজ সম্পাদনের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পে চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথের খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক নির্মাণ কাজ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ