Views Bangladesh Logo

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারুণ্যনির্ভর এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের শূন্যস্থান পূরণে সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন, যিনি ঘরোয়া ক্রিকেটে বৈচিত্র্যময় বোলিং ও শেষ দিকে বড় শট খেলার সামর্থ্যে নজর কেড়েছেন।

এ ছাড়া দলে ফিরেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল, যিনি ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ