শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হার
চলতি সপ্তাহেই ভারতে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই মেগা টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সোমবার ভারতের গুয়াহাটিতে বৃষ্টির কারণে ওয়ানডেটি পরিণত হয় ৩৭ ওভারের ম্যাচে। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। মেহেদী হাসান মিরাজ ৮৯ বলে ৭৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তানজিদ হাসান তামিমের অবদান ৪৫ রান। এ ম্যাচে ইংল্যান্ডের ৯ জন বোলিং করেন; এর মধ্যে রিস টপলি ৩টি উইকেট শিকার করেন।
বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭। ২৪ দশমিক ১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। মঈন আলী ৩৯ বলে ৫৬ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ২টি চার।
এদিকে চোটের কারণে এই ম্যাচেও খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জেতা প্রস্তুতি ম্যাচেও খেলেননি সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড স্কোয়াড
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে