Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশে তীব্র নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ তীব্রভাবে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের—বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায়। রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, যদি এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকে, তাহলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে।

বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আশা প্রকাশ করেছে, যত দ্রুত সম্ভব শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তি শীঘ্রই ফিরিয়ে আনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ