ফিফা র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের।
ফিফার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮১তম। তবে কেবল বাংলাদেশই নয়, র্যাঙ্কিংয়ের এই বড় রদবদলে ধাক্কা খেয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলও।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ফরাসিরা। অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে অর্থাৎ দুই নম্বরে নেমে গেছে স্পেন।
এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান দুই থেকে তিনে নেমে গেছে। লাতিন আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিলও সুবিধা করতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রদের দল পাঁচ থেকে নেমে এখন ছয় নম্বরে অবস্থান করছে। শীর্ষ পাঁচের চতুর্থ স্থানটি ধরে রেখেছে ইংল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে