Views Bangladesh Logo

নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউইরা। ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন লিটন দাস। সুবিধা করতে পারেননি অপর ওপেনার তানজিদ হাসান তামিমও। ১৭ বলে ১৬ রান করে তিনিও ফিরেন সাজঘরে। নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে ব্যর্থ আজও। ইংল্যান্ডের বিপক্ষে ‘গোল্ডেন ডাকের’ পর এবার করলেন মাত্র ৭ রান। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজন মিলে গড়েন ৯৬ রানের জুটি। ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলে সাকিব বিদায় নিলে ভাঙে এই জুটি।

মুশফিকুর রহিম পেয়েছেন চলতি আসরের টানা দ্বিতীয় ফিফটি। ৭৫ বলে ৬৬ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের ব্যাটিংয়ে ২৪৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। দুই ছক্কায় তাসকিন করেন ১৭।

কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। এছাড়া ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের শিকার ২টি করে উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ