Views Bangladesh Logo

আদানির সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে চায় বাংলাদেশ: রয়টার্সকে বিদ্যুৎ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনা করতে চায় বাংলাদেশ। যদি আদালত থেকে ২৫ বছরের এই চুক্তি বাতিল না করে তাহলে যে দামে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তা দ্রুত কমাতে চাওয়া হবে। রয়টার্সকে এমনটি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চুক্তিতে কোনো অনিয়ম থাকলে পুনঃআলোচনা করা হবে। আর দুর্নীতি বা ঘুষের মতো অনিয়ম ধরা পড়লে কেবল তখনই বাতিল করা হবে।

তিনি জানান, এটি সম্পূর্ণভাবে আদালত নির্দেশিত তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।

চুক্তিটি নিয়ে সমালোচনার পর, আদানির ২ বিলিয়ন ডলার মূল্যের ভারতের পূর্বাঞ্চলে নির্মিত কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের এই চুক্তি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের উচ্চ আদালত। এক আইনজীবীর আবেদনের পর এই চুক্তি বাতিলের সম্ভাবনা নিয়ে এই নির্দেশ দেয়া হয়।

তদন্ত আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং সেই সময়ে আদালত রায় দেবে।

উপদেষ্টা জানান, চুক্তিতে ভারতীয় কর মওকুফ থেকে বাংলাদেশ কোনো সুবিধা না পাওয়ার বিষয়টি আদানি গ্রুপকে জানানো হয়েছে এবং এটি চুক্তি পুনঃআলোচনার ভিত্তি হতে পারে।

তবে আদানি গ্রুপ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ভারতের একটি ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের মুখে রয়েছেন।

তবে গৌতম আদানি এই অভিযোগ অস্বীকার করেছেন। একই সময়ে ভারতের একটি রাজ্য আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনঃপর্যালোচনা করছে এবং ফ্রান্সের টোটালএনার্জি তাদের বিনিয়োগ স্থগিত রেখেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ