ভারতের কাছে পাইপলাইনে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ: মন্ত্রী
ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পাইপলাইন দিয়ে বাংলাদেশে ডিজেল আসে। জ্বালানির চাহিদা বিবেচনায় সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি জানান, গ্যাসের অভাবে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। এখন গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কেন্দ্রগুলো আবার চালু হবে।
বিদ্যুতের বিল নিয়ে অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ এলেও অধিকাংশ ক্ষেত্রে যাচাইয়ে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের চিত্রই পাওয়া যায়।
তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে।
মতামত দিন