ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে দেয় তাইজুল ইসলাম। এতেই ১৫০ রানের ঐতিহাসিক জয় পায় টাইগাররা।
শনিবার (২ ডিসেম্বর) চতুর্থ ইনিংসে ৩৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
তবে ড্যারিল মিচেলের ৫৮ রান এবং টিম সাউদির ৩৪ রান কিছুটা স্বস্তি দিয়েছিল নিউজিল্যান্ডকে। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি কিউইরা।
প্রসঙ্গত, ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বড় দলকে হারানোর অভিজ্ঞতা হয়েছিল গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে। ঘরের মাঠে ২০১৭ সালের পর এই প্রথম বড় কোনো দলের বিপক্ষে টেস্টে জয় পেলো বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে