Views Bangladesh Logo

বাংলাদেশ রোবোটিক্স দলের ভিসা প্রত্যাখ্যান করলো গ্রিস

 VB  Desk

ভিবি ডেস্ক

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৪’এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া রোবটিক্স দলের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে গ্রিস।

নয়াদিল্লিতে অবস্থিত গ্রিক দূতাবাসের একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, দলের আবেদনের তথ্য ‘অবিশ্বাস্য’ মনে হওয়ার কারণে ভিসা প্রত্যাখ্যান হয়েছে।

বাংলাদেশের রোবটিক্স দলের সদস্যরা হলেন- আরীবাহ নাওয়ার আনওয়ার, ১৮ (সাউথ ব্রিজ), ইসমাম শাহরোজ চৌধুরী, ১৩ (সানিডেল), রশিদ রউফ চৌধুরী, ১৮ (সানবিমস), রওনাক রেজা হক, ১৫ (বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এবং কলেজ), সাবেরা জয়নাব চৌধুরী, ১৭ (সানবিমস), সামির হোসেন-জাড, ১৭ (সানবিমস), এবং সৈয়দ কুফশাত তায়িউস হামদ, ১৬ (স্কলাস্টিকা)। এছাড়া টেক একাডেমির চারজন অভিজ্ঞ পরামর্শক রয়েছেন।

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ হল একটি আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা। ২০২৪ সালের ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ গ্রিসের এথেন্সে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ