Views Bangladesh Logo

২০২৪ সালে বাংলাদেশে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা: জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ সালে বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার অন্তত ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে একটি জরিপে উঠে এসেছে। এর মধ্যে ১৮৯ জনই (৬১ শতাংশ) নারী শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ‘আঁচল ফাউন্ডেশন’-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেস কনফারেন্সটির শিরোনাম ছিল, ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’।

জরিপে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি। মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫৩২ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল। ২০২৩ সালে এ সংখ্যা কিছুটা কমে ৫১৩-তে দাঁড়ায়।

২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা আরও কমেছে বলে দেখা গেলেও, আঁচল ফাউন্ডেশন মনে করে রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক ঘটনাই রিপোর্ট হয়নি।

সংগঠনটি এই সমস্যার সমাধানে স্কুল পর্যায়ে কাউন্সেলিং সেবা চালুর সুপারিশ করেছে এবং বিষয়টিকে জরুরি ভিত্তিতে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ