Views Bangladesh Logo

আগস্টের ২৮ দিনে দুই বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা সরকারের বিদায়ের থেকে রেমিট্যান্সের গতি বেড়েছে। আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রেমিট্যান্সের এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জানা গেছে, চলতি আগস্ট মাসের ২৮ দিনে বৈধ পথে দেশে এসেছে ২০৭ কোটি ১০ লাখ (২.০৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৮৫২ কোটি টাকা। এর আগে গত বছরের (২০২৩) আগস্টে ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

এদিকে রেমিট্যান্স বাড়ায় দেশের আগস্ট মাসের রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, দেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫.৬৫ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ এখন দুই হাজার ৬০ কোটি ডলার (২০.৬০ বিলিয়ন)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ