Views Bangladesh Logo

ফেসবুকে ভুয়া টিকিট লিংক ছড়ালে ব্যবস্থা নেবে বাংলাদেশ রেলওয়ে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৪ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি চলছে।

তবে টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনো ভুয়া বা অনুমোদনহীন লিংক ছড়ানো হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রির সন্দেহজনক কোনো লিংক চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। বিশেষ করে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)–কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বাড়তি নজরদারি থাকবে। জিআরপি ও আরএনবির পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ