৩ অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।
বদলি হওয়া তিন অতিরিক্ত আইজিপির মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে পুলিশ সদর দপ্তরে এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে