Views Bangladesh Logo

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে। এরই মধ্যে আমন্ত্রণগুলো জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।

এদিকে বাংলাদেশে চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধ নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের সঙ্গে একটি চলমান চুক্তি রয়েছে এবং সেটি এখনো কার্যকর। অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারতের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ