দিল্লির বায়ু দূষণের উদ্বেগ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে বাংলাদেশ
ভারতে দিল্লির বায়ুর মান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এর মধ্যেই টসে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই বিশ্বকাপে সাতটি করে ম্যাচ খেলে ছয়টিতে হেরেছে বাংলাদেশ, আর পাঁচটিতে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ ইতিমধ্যেই সুপার ফোরের তালিকা থেকে বাদ পড়েছে। যদিও অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে এখনও কিছু গাণিতিক হিসাব আশা জাগিয়ে রেখেছে শ্রীলঙ্কার।
আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ। তবে তানজিম হাসান সাকিবকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক, উইকেট রক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামেরা ও দিলশান মাদুশঙ্কা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে