পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
গতকাল বুধবার বাংলাদেশকে হারায় এশিয়ার কাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। এর ফলে আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত ‘সেমিফাইনাল’ হিসেবে গণ্য হচ্ছে। এই ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালের টিকিট পাবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগে অবশ্য দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। আজও খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।
আগের ম্যাচের মতো আজও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি অনিক। পাকিস্তানের বিপক্ষে টস জিতে তিনি শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
আজকের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাইফউদ্দিন, নাসুম আহমেদ এবং তানজিদ হাসান তামিম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন শেখ মাহেদি, তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক/উইকেটকিপার), শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ এবং হুসাইন তালাত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে