Views Bangladesh Logo

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয় হলো না টাইগারদের। কিউইদের সঙ্গে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের দেয়া ১১১ রানের টার্গেটে খেলতে নামে নিউজিল্যান্ড। কিউইদের সংগ্রহ যখন ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান, তখনই নামে বৃষ্টি। সে সময় বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।

ছোট টার্গেটে বাংলাদেশের দারুণ বোলিংয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ৪৯ রানে হারায় ৫ উইকেট। সেইফার্ট ও মিচেলকে ফেরান মাহেদী। ফিলিপস ও ফিন অ্যালেনকে বোল্ড করেন শরিফুল। তবে স্যান্টনার আর নিশাম মিলে সেই বিপদ কাটিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে, একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। কোনো ব্যাটারই থিতু হতে পারেনি। সৌম্য ফেরেন ৪ রান করে। আরেক ওপেনার রনির সংগ্রহ ১০ রান। শান্ত আর হৃদয়ও দ্রুত সাজঘরে ফেরেন। শামীম-আফিফ আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। শেষে রিশাদ ও তানভিরের ব্যাটে একশ পার করে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ