Views Bangladesh Logo

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

 VB  Desk

ভিবি ডেস্ক

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে নাকাল করে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই রাওয়ালপিন্ডিতেই দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে টাইগাররা। এই টেস্টে বাংলাদেশের জয়ের লক্ষ্যমাত্রা ১৮৫ রান।

বাংলাদেশের পেসারদের বোলিং তোপে টেস্টের চতুর্থ দিনে (সোমবার) পাকিস্তান দ্বিতীয় ইনিংস শেষ করেছে ১৭২ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের ১২ রানের লিড থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৫। শান্ত বাহিনীর হাতে আজকের প্রায় অর্ধদিন এবং আগামীকাল, ম্যাচের পঞ্চম দিন পর্যন্ত সময় আছে।


দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। গতিতারকা নাহিদ রানাও পেয়েছেন ৪ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন আঘা সালমান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক শান মাসুদ করেছেন ২৮ রান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ