Views Bangladesh Logo

গভীর সাগরে আটক ২১৪ জন রোহিঙ্গা

ঙ্গোপসাগরের গভীর এলাকা থেকে ২৪১ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী। তাদের কাছ থেকে জব্দ হয়েছে মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’।

আইনানুগ ব্যবস্থা নিতে আটককৃত নৌকা ও মিয়ানমারের বাস্তুচ্যুত ওই নাগরিকদের কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ‘বানৌজা দুর্জয়’ জাহাজের অভিযানে রোহিঙ্গাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌ-বাহিনী জানতে পেরেছে, মালয়েশিয়ায় অবৈধভাবে ঢুকতে যাত্রা করেছিল তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত মাছ ধরার নৌকাটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে জাহাজটি ‘এফভি কুলসুমা’র কাছে গিয়ে গতিপথ রোধ করে।

নৌকাটিতে তল্লাশি চালিয়ে আটক ২১৪ জন রোহিঙ্গা যাত্রীর ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু বলেও জানায় নৌ-বাহিনী।

নৌকাটি মধ্যরাত দুইটার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তারা কি সরাসরি মিয়ানমার থেকে ট্রলারে উঠেছে, না বাংলাদেশের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উঠেছে, সে বিষয়ে তদন্ত করে জানা যাবে বলেও জানায় নৌবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এফবি কুলসুমা’ নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সমুদ্রে যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌ-বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ যে কোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তারা অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছে নৌবাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ