Views Bangladesh Logo

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকির জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দলটি দেশের প্রতিনিধিত্ব করবে টুর্নামেন্টে।

ঘোষিত দলে পজিশন অনুযায়ী জায়গা পেয়েছেন দেশের সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়েরা। দলে রয়েছেন ৩ জন গোলরক্ষক, ৮ জন ডিফেন্ডার, ৬ জন মিডফিল্ডার এবং ৭ জন ফরোয়ার্ড।

গোলরক্ষক: মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম, মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্ডার: মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম ও মো. তৈয়ব আলী (এমএফ পজিশন)।

মিডফিল্ডার: মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক ও মো. বিশাল আহমেদ।

ফরোয়ার্ড: মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত ও মো. তাওসান হোসেন।

উল্লেখ্য, এই এশিয়া কাপটি অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে, যা দলটির জন্য টুর্নামেন্টটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে এশিয়া কাপে ভালো ফল করা জরুরি হয়ে দাঁড়িয়েছে তরুণ এই দলটির জন্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ