২৬ মার্চ ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ, হামজা–শমিতকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড
আসন্ন আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ঘোষিত দলে কোনো নতুন মুখ নেই। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দলে জায়গা ধরে রেখেছেন হামজা চৌধুরী ও শমিত সোম।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে দলটি।
স্কোয়াডে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। অভিজ্ঞতা ও নতুনদের মিশেলে এই দল নিয়ে ভালো ফলের আশা করছে টিম ম্যানেজমেন্ট।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ ইতিমধ্যে শেষ হলেও বাছাইপর্বের শেষ ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করে সাফল্যের ধারায় ফিরতে চায় বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে