Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে।

সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

সোমবার (৯ নভেম্বর) সিলেটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

ঘোষিত স্কোয়াডের ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন জাকের আলী অনিক।

অন্যদিকে, বোলিং আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য আনতে দলে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলামকে।

বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ