Views Bangladesh Logo

ফিফা র‍্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিফা র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে ১৮৯ স্থানে ছিল জামাল ভূঁইয়ার দল। আজ ফিফার সর্বশেষ হালনাগাদে ১৮৩তম স্থানে উঠে এসেছে তারা।

এ মাসে বিশ্বকাপ বাছাই প্লে অফে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বাছাইয়ের পরের ধাপে গেছে বাংলাদেশ। এই জয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার কারণে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ।

১০২ পজিশন দখল করে দক্ষিণ এশিয়ার দলগুলো মধ্যে সবার ওপরে আছে ভারত। এদিকে, যথারীতি শীর্ষস্থানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। আর দশ থেকে আটে উঠে এসেছে স্পেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ