Views Bangladesh Logo

কক্সবাজার-কুয়াকাটা সৈকতের উন্নয়নে মালদ্বীপের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতের সার্বিক উন্নয়নে মালদ্বীপের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকারে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতও।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা চলাকালীন উভয় পক্ষই পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে একমত পোষণ করে। এই উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎকার শেষে রাষ্ট্রদূত মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ