Views Bangladesh Logo

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। সেটিও আবার তাদের মাটিতে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শান মাসুদের দলকে ১০ উইকেটে হারিয়েছে শান্তর টাইগাররা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেন দুর্বার হয়ে ওঠেন বাংলাদেশের বোলাররা। ম্যাচের পঞ্চম দিনে ২২ গজের নিয়ন্ত্রণ নিয়ে একটু পরপরই উইকেট উৎসব উদযাপন করেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের পাশাপাশি পেসাররাও। এতে কোণঠাসা হয়ে পড়া দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। এর ফলে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান।

এই স্বল্প পুঁজির টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হোসেন ২৬ বলে ১৫ ও সাদমান ইসলাম ১৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের (১৯৩) পাশাপাশি সাদমান ইসলাম (৯৩), মুমিনুল হক (৫০), লিটন দাস (৫৬) ও মেহেদী হাসান মিরাজের (৭৭) ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ করে ৫৬৫ রান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ