নিউজিল্যান্ড মিশনে টাইগারদের টার্গেট টি-টোয়েন্টি জয়
নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। কেবল টি-টোয়েন্টিতেই জয় অধরা রয়ে গেছে। এবার বৃত্ত ভাঙতে চায় টাইগাররা। এ লক্ষ্য নিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হকে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
পরিসংখ্যান অনুযায়ী, নিউ জিল্যান্ডের মাটিতে টানা ৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারলেও শেষ ওয়ানডেতে বাজে পারফরমেন্সের কারণে ব্যাকফুটে থাকবে কিউইরা। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টি এবং বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। চলতি বছর এ পর্যন্ত তিনটি সিরিজ খেলে সবগুলোতেই জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে এ বছর সংক্ষিপ্ত ভার্সনে অপরাজিত থাকবে টাইগাররা, যা দেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় নজির হয়ে থাকবে।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, 'আমরা চাই কেন এবং কাইল, দুজনই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তত করে সেরা অবস্থায় থাকুক। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সাথে আলোচনার পর তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় বলে মনে করা হচ্ছে।'
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙ্গার পর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট, এজন্য আমরা সেভাবেই পরিকল্পনা করবো।’
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে