অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলে সেরা আটে উঠার সম্ভাবনা থাকলেও, গোলরক্ষক মিলি আক্তারের একটি মারাত্মক ভুল সেই সুযোগ হাতছাড়া করে দিল। ভিয়েতনামের বিরুদ্ধে ১-০ গোলে হেরে বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।
থাইল্যান্ডের ননথাবুরিতে প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণগুলো সামাল দিতে সক্ষম হলেও, দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগে ভিয়েতনামের থি থু লিন এনগুয়েন একমাত্র গোল করে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেন।
বাংলাদেশ এই আসরে গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচে হেরেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ ব্যবধানে হেরেছে, আর শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে (চতুর্থ স্থানে) থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে