Views Bangladesh Logo

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের ৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি ১৫ বছরেরও কম সময়ে ৪৬৫ বিলিয়নে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরাম- ২০২৩ এ ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, “আমরা আমাদের লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি। চরম দারিদ্র্য ২০০৬ সালে যেখানে ছিল ২৫ দশমিক ১ শতাংশ এখন তা কমে নেমে এসেছে ৫ দশমিক ৬ শতাংশে। বাংলাদেশ ২০২৬ সালে জাতিসংঘের এলডিসি মর্যাদা থেকে স্নাতক হতে চলেছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে একটি। যা ইইউ, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এটি যে কোনো মানদণ্ডে অবিশ্বাস্য অর্জন।"
তিনি উপস্থিত প্রতিনিধিদের বাংলাদেশের স্বাধীনতার আগের সময়গুলোতে দেশের অভ্যন্তরে সংগ্রামের কথাও বলেন। যেখানে তিনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৮ জন সদস্যকে ১৯৭৫ সালের আগস্ট বিদ্রোহী সেনা অফিসাররা যেভাবে হত্যা করেছিল তা বর্ণনা করেন। সেসময় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার বোন, যারা ইউরোপে ছিলেন, তারা বেঁচে গিয়েছিলেন।তিনি নিজেও অনেকবার মারাত্নক আক্রমণ থেকে বেঁচে গেছেন বলেও তিনি তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তাঁর আবেগঘন কথার পর বিশ্ব নেতাদের পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আন্তরিক অনুরোধ করেন। যা প্রতিনিধিদের কাছে প্রশংসিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ