Views Bangladesh Logo

পাকিস্তান সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান এশিয়া কাপ হকি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশ জাতীয় হকি দল এবার সুযোগ পেয়েছে এই মর্যাদাপূর্ণ আসরে খেলার। ভারত আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। ফেডারেশন জানায়, হকি ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের জন্য।

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ দলও আগে থেকে প্রস্তুতি শুরু করে। বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়রা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন।

এশিয়া কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট, ভারতের বিহারে। টুর্নামেন্টে স্বাগতিক ভারতের সঙ্গে অংশ নিচ্ছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নতুন আমন্ত্রিত বাংলাদেশ।

এই টুর্নামেন্ট থেকেই ২০২৬ সালের হকি বিশ্বকাপের জন্য সরাসরি একটি দল নির্বাচিত হবে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচ দল পাবে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ।

বাংলাদেশ দলের জন্য এটি বড় এক সুযোগ এবং সম্ভাবনার নতুন দরজা খুলে দিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ