Views Bangladesh Logo

এশিয়ার দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে শুধু নিজেদের প্রথম অস্ট্রেলিয়া জয়ই নিশ্চিত করেনি, এশিয়ার দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে জয়ের রেকর্ডও গড়েছে টাইগাররা।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বার টেস্ট খেলার সুযোগ পেতে কেটে যায় ২৩ বছর। সেই দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেল নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পেতে পাকিস্তানকে খেলতে হয়েছিল সাতটি ম্যাচ। ভারতের ক্ষেত্রে লেগেছিল ১২টি টেস্ট। অন্যদিকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি টেস্ট খেলেও এখনো জয়ের দেখা পায়নি। সেই তুলনায় মাত্র তৃতীয় টেস্টেই বাংলাদেশের এই সাফল্য নিঃসন্দেহে অনন্য।

বাংলাদেশের জয়ের মাধ্যমে দীর্ঘ ৩১ বছর পর নিজেদের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্টে হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৫ সালে পাকিস্তানের কাছে ঘরের মাঠে টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর পাকিস্তানও আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম জয় এসেছিল ২০১৭ সালে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন সেই ম্যাচে নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

তবে ডারউইনের জয়টি ভিন্ন মাত্রার। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই শক্তিশালী দলের বিপক্ষে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমন্বিত পারফরম্যান্সে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ