Views Bangladesh Logo

দেশে ১,২৯৪টি নদী রয়েছে: পানিসম্পদ মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত খসড়া তালিকা অনুসারে দেশে মোট এক হাজার ২৯৪টি নদী রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতর সংকলিত খসড়া তালিকায় নদী, বিভাগ, জেলা, উপজেলা, উৎস, শেষবিন্দু, দৈর্ঘ্য এবং স্থানীয় নাম অন্তর্ভুক্ত রয়েছে।

দেশের নদীর সংখ্যা নির্ধারণে বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তালিকাগুলোও পুনঃযাচাই এবং আপডেট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে যদি কোনো সংযোজন, বাদ পড়া বা সংশোধন থাকে, তাহলে প্রাসঙ্গিক মতামত এবং তথ্য (যদি পাওয়া যায়) সোমবারের (৭ এপ্রিল) মধ্যে ই-মেইল বা ডাকযোগে পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা বা বাংলাদেশ সচিবালয়ের পর্যবেক্ষণ ও বাস্তবায়ন-১ শাখায় জমা দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ