Views Bangladesh Logo

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে একই গ্রুপে উজবেকিস্তান, সিরিয়া, বাংলাদেশ ও ভারত

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে রাখা হয়েছে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, সিরিয়া  এবং বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ মে) কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে এই গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়। গ্রুপ ‘বি’-র ম্যাচগুলি ২০২৬ সালের ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে কেন্দ্রীভূত সিঙ্গল রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

চলতি বছরের শুরুতে এএফসি যুব প্রতিযোগিতার জন্য নতুন যে ফরম্যাট ঘোষণা করা হয়েছে, তাতে প্রোমোশন ও রেলিগেশন পদ্ধতি-সহ দুই ধাপের কাঠামো চালু করা হয়েছে।বাছাইপর্বে মোট ৩২টি দলকে চারটি করে দল নিয়ে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দল এবং সেরা সাতটি দ্বিতীয় স্থানে থাকা দল মূল প্রতিযোগিতার ৪৩তম আসরে জায়গা করে নেবে। অন্যদিকে প্রতিটি গ্রুপের শেষ স্থানে থাকা দল পরবর্তী আসরের ডেভেলপমেন্ট ফেজে নেমে যাবে।

ডেভেলপমেন্ট ফেজে ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী আসরের বাছাইপর্বে উন্নীত হবে। ২০১৮, ২০২৩ এবং ২০২৫ সংস্করণে পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলির সিডিং নির্ধারণ করা হয়েছে। ভারত ২০তম স্থানে থেকে পট-৩-এ জায়গা পায়।

ভারত ২০০৬ সালের পর প্রথমবারের মতো এএফসি ইউ২০ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০০৬ সালে ভারত এই প্রতিযোগিতার আয়োজক ছিল। ভারতের সেরা সাফল্য আসে ১৯৭৪ সালে, যখন তারা ইরানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। গত ২০২৫ সংস্করণে গোল পার্থক্যের নিরিখে অল্পের জন্য মূলপর্বে ওঠা হাতছাড়া হয় ভারতের।

গ্রুপ ‘এ’-তে ১২ বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, কিরগিজ রিপাবলিক, ফিলিপিন্স এবং লেবাননের সঙ্গে খেলবে। গ্রুপ ‘সি’-তে রয়েছে ইরান, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং প্যালেস্টাইন। গ্রুপ ‘ডি’-তে জর্ডন, তাজিকিস্তান, বাহরিন ও আফগানিস্তান মুখোমুখি হবে। গ্রুপ ‘ই’-তে সৌদি আরব, কাতার, ওমান ও চীন রয়েছে। গ্রুপ ‘এফ’-এ খেলবে ইরাক, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং তুর্কমেনিস্তান। গ্রুপ ‘জি’-তে জাপান, ইয়েমেন, কম্বোডিয়া ও কুয়েত এবং গ্রুপ ‘এইচ’-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও লাওস প্রতিদ্বন্দ্বিতা করবে।

ডেভেলপমেন্ট ফেজের গ্রুপ ‘আই’-এ রয়েছে মঙ্গোলিয়া, গুয়াম, নেপাল ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। গ্রুপ ‘জে’-তে চাইনিজ তাইপেই, সিঙ্গাপুর, ভুটান ও ম্যাকাও এবং গ্রুপ ‘কে’-তে মায়ানমার, মালদ্বীপ, ব্রুনেই ও শ্রীলঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ