Views Bangladesh Logo

চীনের কাছে বাংলাদেশের মেয়েদের হার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শুরুতে দৃঢ় প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত শক্তিশালী চীনের কাছে আবারও হার মানতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে পরবর্তী পর্বে যাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়েছে।

কিছুদিন আগে এশিয়ান কাপের মূল পর্বে চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। একই ব্যবধানে শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বেও পরাজিত হয়েছে কোচ পিটার বাটলারের দল।

ম্যাচের শুরু থেকেই চীন আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। ২৫ মিনিটে চীনের লি কির ফ্রি কিক গোলকিপার মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে লি জুয়ায়ুর শটও দক্ষতায় রুখে দেন মিলি, যা বাংলাদেশকে প্রথমার্ধে সমতায় থাকতে সহায়তা করে।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি চীন। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।

৪৭ মিনিটে জেং ইউজিয়ার পাস থেকে ইউ জিনজু কাছ থেকে শট নিয়ে চীনকে এগিয়ে দেন। এরপর বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। ৭১ মিনিটে ফ্রি কিক থেকে আরেকটি সুযোগ পেলেও তা সামাল দেন গোলকিপার মিলি।

তবে ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ওয়াং এইফাংয়ের বাঁকানো শট জালে জড়িয়ে গেলে ম্যাচ কার্যত বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। শেষ দিকে চাপ বাড়ালেও আর গোল করতে পারেনি চীন।

গোলকিপার মিলির দুর্দান্ত পারফরম্যান্স না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় না পেলে পরবর্তী পর্বে যাওয়ার আশা আরও ক্ষীণ হয়ে যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ