Views Bangladesh Logo

প্রথমবারের মতো ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে ১৫ জন মহিলা ফায়ার ফাইটার যোগদান করেছেন। গতকাল শনিবার (১৮) নভেম্বর তারা নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে যোগদান করেন।

তারা হলেন - মোছা. মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছা. মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছা. আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্না রানী পাল, মোছা. কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসা. ইয়াসমীন খাতুন, মোছা. রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

আজ (১৯ নভেস্বর) তাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাদের স্বাগত জানান।

উল্লেখ্য, এ বছরের গত ২০ জুন ফায়ার ফাইটারে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ার ফাইটার (মহিলা) পদে ২ হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ওই ১৫ জনকে চূড়ান্তভাবে ফায়ার ফাইটার পদে নিয়োগের জন্য নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ