Views Bangladesh Logo

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ-ফ্রান্স

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।

উভয় পক্ষই বাংলাদেশ-ফ্রান্সের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় ও কৌশলগতভাবে শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ