Views Bangladesh Logo

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় জোর বাংলাদেশ ও ফ্রান্সের

 VB  Desk

ভিবি ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনো টি গুইড।

সোমবার (২৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়নমূলক সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বের ওপর জোর দেন উভয় পক্ষ। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ