Views Bangladesh Logo

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

ড. খলিলুর রহমান মরিসাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে দুই দিন ভারতের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষে একই ফ্লাইটে মরিশাসের কনফারেন্সে যোগ দেবেন ড. খলিলুর রহমান ও এস জয়শংকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ-ভারতের ঐতিহ্যবাহী বন্ধন দুই দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও দৃঢ় করবে। কূটনৈতিক সূত্র বলছে, সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের অবস্থান, বাণিজ্য সম্পর্কিত বিষয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ