Views Bangladesh Logo

নেপালের বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষ নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

নেপালের এই দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভব সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে বাংলাদেশ সরকার ও জনগণ সংহতি প্রকাশ করছে।

দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া যাবে এবং আহতরা প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ