জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থামল বাংলাদেশ
চীনের মোকি শহরে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের মেয়েরা।
গ্রুপ পর্বের চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালেও জাপানের বিপক্ষে দারুণ লড়াই করেছে তারা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
তবে এই হারে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হচ্ছে না। আগামী ১২ সেপ্টেম্বর নিজেদের শেষ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।
ওই ম্যাচে জিতলে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করবে বাংলাদেশ। আর হারলে ষষ্ঠ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হবে লাল-সবুজের মেয়েদের।
তবে বাংলাদেশের প্রধান কোচ আরিফ আলী এখনও বিশ্বকাপের স্বপ্ন দেখছেন।
মতামত দিন