বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ
লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) জারি করা এক জরুরি সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় "সম্ভাব্য আক্রমণের" উচ্চ আশঙ্কা রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রবাসীদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখিত এলাকাগুলো হলো -সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ (জনাহ), বীর হাসান, হাইছুলুম (হাই আল-সুলুম), এয়ারপোর্ট রোড, আল-উযায়ী (আল-ওউজাই), আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ, বাদারো (আল-শিয়াহ এলাকার কাছে)।
এসব এলাকা মূলত বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়া) ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে অনেক বাংলাদেশি প্রবাসী বাস করেন।
মতামত দিন