Views Bangladesh Logo

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা ধারবাহিকভাবে বলে আসছি যে, বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এই অবস্থানেই আছি। সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন করা হয়েছিল। তখন আমার পূর্বসূরি ভালোভাবে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। তাই আমি এখানেই বিষয়টি শেষ করছি।’

তিনি আরও বলেন, ভারতের নির্বাচন কমিশনের তিনজন সদস্য ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। যাওয়ার আগে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় কি তাদের কোনো ব্রিফ করেছে বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আপনার কী আলোচনা হয়েছে? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। ভারতের নির্বাচন কমিশন থেকে তাঁকে কিছু জানানো হয়নি। এখানে কী কথা হয়েছে সে বিষয়েও তিনি অবগত নন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ