Views Bangladesh Logo

হৃদয়ের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে নেই দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস।

লিটনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। এর মধ্য দিয়ে ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো তার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজকের ম্যাচে এই উইকেটরক্ষক-ব্যাটার না থাকলেও ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল এই ফরম্যাটেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তার অনুপস্থিতিতে টপ অর্ডারে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এ ছাড়াও এই ম্যাচে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ