Views Bangladesh Logo

এগিয়েও নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

হাংজু এশিয়ান গেমসে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

৪৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন এগিয়ে দেন বাংলাদেশকে। সেই গোল ধরে রেখে জয়ের কাছাকাছি চলে যান সাবিনারা। কিন্তু ৮৩ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। এ সময় নেপালের ফরোয়ার্ড রেখা পোদেল গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁর দলকে। বাকি সময়ে চেষ্টা করেও দ্বিতীয় গোলটা তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমসে গিয়ে জয় ছাড়াই ফিরতে হচ্ছে সাবিনাদের।

প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে হার ৮-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হারে ৬-১ ব্যবধানে। আজ শুক্রবার তৃতীয় ম্যাচে জয়ের আশায় মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলেই জয় পাওয়া কঠিনও ছিল না।

চীন থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে সাবিনা–সানজিদাদের। ঢাকা থেকে যাওয়ার সময়ই গ্রুপে এই একটি ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া সম্ভব মনে করেছিলেন কোচ সাইফুল বারী। গতকাল তিনি বলেছিলেন, নেপালকে হারাতে তার দল মরিয়া হয়ে আছে। এক বছর আগে যাদের হারিয়েছে বাংলাদেশ, তাদের এবারও হারানো কঠিন নয়। কিন্তু সাইফুল বারীর দল পারেনি তা মাঠে করে দেখাতে।

অথচ গত বছর সেপ্টেম্বরে নেপালকে তাদেরই মাঠে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশ দল আজ আর নেই। দল ছেড়ে গেছেন কয়েকজন ফুটবলার। ফলে শক্তি হারিয়েছে দল। পদত্যাগ করে চলে গেছেন সাফল্য এনে দেওয়া কোচ গোলাম রব্বানীও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ