Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এ কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এমন নৃশংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র-এর ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। ঘটনার ১০ দিন পর, ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ