Views Bangladesh Logo

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী দীপালির মর্মান্তিক নিহত হওয়ার ঘটনাও তীব্রভাবে নিন্দা করা হয়েছে। বাংলাদেশ সরকার মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

এদিকে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দীপালির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ