Views Bangladesh Logo

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সহিংস কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

এতে আরও বলা হয়, সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ