Views Bangladesh Logo

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের নিন্দা বাংলাদেশসহ ১২ মুসলিম দেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২টি মুসলিম দেশ। শনিবার দেশগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগ সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, কোনো রাষ্ট্রের ঐক্য ক্ষুণ্ন করা বা তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে এমন একতরফা পদক্ষেপ তারা প্রত্যাখ্যান করে।

এতে আরও সতর্ক করা হয়, এ ধরনের পদক্ষেপ বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে, যা হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতাকে দুর্বল করে দিতে পারে।

নিন্দা জানানো অন্য দেশগুলো হলো— মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কুয়েত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ